
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের নলমা জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনুর্ধ্ব-১৭ কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ এপ্রিল)বিকাল এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহানের সভাপতিত্বে
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ।অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো: রকিবুল ইসলাম ।মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারএনামুল হক, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা হিসাব রক্ষক মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।




































