
সাদিয়াত হোসেন:স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের কালিহাতীতে অটো রাইস মিলে ভোক্তা অধিকারের অভিযানে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ডিসেম্বর) দুপুরে উপজেলা পূর্ব বেতডোবায় ভোক্তা অধিকার সংরক্ষণের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনূর আলম জানান, উপজেলার পূর্ব বেদডোবা এলাকায় জননী অটোমেটিক রাইস মিলে বিপুল পরিমানে বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য, মেয়াদ, ধানের জাত উল্লেখ না করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।এ অভিযানের সময় সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম ও কালিহাতী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর প্রতিনিধি এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।





























