শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

লাকসামে অবাঞ্চিত পীরের ওরশ আয়োজন ঘিরে উত্তেজনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসামে দোগাইয়া চাঁদপুর দরবারের দুই পীরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পোষ্টারিং করা হয়। এদের একজন মঞ্জুর আলম পারভেজ ওরশ আয়োজনের ঘোষণা দেয়ায় এলাকার সাধারণ মুসুল্লি ও পীরের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, দেশ বরেণ্য মুফাচ্ছীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলার বাদী তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চাঁদপুরী দরবারের অপর পীর সৈয়দ মঞ্জুর আলম পারভেজসহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি তৌহিদী জনতার ব্যানারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে মানববন্ধন এবং দৌলতগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই তিন পীরকে লাকসামে অবাঞ্চিত ঘোষণা করে লাকসাম ও মনোহরগঞ্জে পোষ্টারিংও করা হয়। এরই মধ্যে মঞ্জুর আলম পারভেজ ওরশ আয়োজনের ঘোষণা দেয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা ওই পীরকে থানায় ডেকে নিয়ে ওরশ আয়োজন না করার অনুরোধ জানান। কিন্তু তিনি ওরশ আয়োজনে অনড় থাকেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দু'পক্ষের উত্তেজনা বিষয়টি নজরে এলে মঞ্জুর আলম পারভেজ পীর সাহেবকে ওরশ আয়োজন না করার অনুরোধ করা হয়। কিন্তু তিনি ওরশ আয়োজনে অনড় থাকেন। তাই কুমিল্লা পুলিশ সুপারের অনুমতি নেয়ার জন্য উনাকে বলেছি।

এ বিষয়ে দোগাইয়া চাঁদপুরী দরবারের ভক্ত জহির উদ্দিন জানান, পারভেজ সাহেব মন্ত্রী তাজুলের ঘনিষ্ঠ ছিলেন। ওনার অনুষ্ঠানে মন্ত্রীর শ্যালক মহব্বত, ভাতিজা আমীর, স্বঘোষিত সন্ত্রাসী শামীম চেয়ারম্যান, ইমন মেম্বার থাকতেন মূল মেহমান। তাদের হয়ে দরবারের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর তোলার জন্য মন্ত্রীর পক্ষে সরাসরি বক্তব্য রাখেন। যা বিভিন্ন মিডিয়ায় এসেছে। এছাড়াও ইমন মেম্বারকে দিয়ে দরবারের সীমানার ভেতর দিয়ে পার্শ্ববর্তীদের রাস্তা করে দিয়েছেন। এতে দরবার অরক্ষিত হয়ে পড়ে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দরবার দখলের চেষ্টা করেছেন। এলাবাসীও এতে ক্ষুব্ধ। এছাড়াও তিনি নিয়ম-নীতি লংঘন করে জোর পূর্বক ওয়াকফ এস্টেটের মাধ্যমে দরবারের মোতয়াল্লী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, অভিযুক্ত পীর সৈয়দ মঞ্জুর আলম পারভেজ মুঠো ফোনে বলেন, আমি পীর না। আমি কেয়ার টেকার হিসেবে দরবারের কিছু খেদমত আঞ্জাম করছি। প্রায় ১৫ বছর ধরে মেডিক্যালি অ্যাপ্রুভ প্রক্রিয়ায় এখানে বাচ্চাদের সুন্নতে খৎনা করছি।

তবে অভিযোগের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। দরবারে তার সাথে দেখা করতে বলে লাইন কেটে দেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, পরিস্থিতি বিবেচনায় এ দরবারে ওরশ না করতে অনুরোধ করেছি। তিনি জেলা পুলিশ সুপার থেকেই অনুমতি পাননি। তারা জানিয়েছে সুন্নতে খৎনা আর কয়েকজনকে তাবারুক দিবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আর্মি অবস্থান করছে। আমাদের পুলিশ অফিসারও সেখানে গেছেন।


আরও খবর




"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত