
গোলাম রাব্বি, লালপুর (প্রতিনিধি),নাটোর।
১০-২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি।অর্থনৈতিক শুমারির এবারের স্লোগান “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।” এরই ধারাবাহিকতায় নাটোরের লালপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ -এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে ০৫ই ডিসেম্বর হতে ০৮ই ডিসেম্বর পর্যন্ত। এবং এরপর প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের মাধ্যমে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ চলাকালীন সময়ে এটি পরিদর্শন করেন জেলা শুমারি সমন্বয়কারি জনাব মোছা: রেহানা পারভীন লিপি,উপজেলা শুমারি সমন্বয়কারি জনাব মো. আলতাবুর রহমান,পৌর শুমারি কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম এবং জোনাল অফিসার সুশান্ত কুমার শীল।
অর্থনৈতিক শুমারির আওতায় দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত সকল খানা এবং সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার থাকবে।
প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।





























