শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

মুরাদনগরে বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সমন্বয়ক ও পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কোম্পানীগঞ্জ থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।
শনিবার দুপুরে শ্রমিক নেতাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।
পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।
সমাবেশ বক্তারা বলেন, মুরাদনগরে সমন্বয়ক ও পুলিশের দায়ের করা প্রহসনের মামলায় বিএনপি নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেফতার করা হচ্ছে। ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানা গুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের জোগান দিয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। আমরা এই গ্রেফতার ও পুলিশি হয়রানির নিন্দা জানাই। অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার ও আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।
অন্যথায় আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিবো।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডভোকেট হাসান মাহমুদ, কুমিল্লা উত্তর শ্রমিকদলের নেতা জাকির হোসেন, শ্রমিক নেতা ওয়াসিম। এসময় বিএনপি নেতা শাহজাহান মিয়া, ওমর উল্লাহ ওমর, কামাল হোসেনসহ উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর




দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত