
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে সরকারি পুকুর হতে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নির্দেশনায়
টনকী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময়
অনুমতি ব্যাতিত সরকারি পুকুর হতে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে আইনানুগ সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব২০১০ হাছান খাঁন।




































