
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক কায়সার রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন অফিসার কহির উদ্দিন, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট বাবর আলী, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কামাল আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব মাস্টার প্রমুখ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।





























