
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বায়ুদূষণের দায়ে এসআরবিজি কনস্ট্রাকশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলাম।
রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।
পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
এসআরবি.ৎজি কনস্ট্রাকশন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় জিন্দাপার্ক সংলগ্ন অবস্থিত।
প্রতিষ্ঠানটি বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(খ) বিধি লঙ্ঘন করে।
এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।




































