শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে ৮শ মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশিত:সোমবার ১৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ভাঙনকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৮০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্বারা দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধও প্রদান করা হচ্ছে।

চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, আশাশুনি উপজেলা নিবার্হী অফিসার কৃষ্ণা রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস প্রমুখ।

এসময় জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করে বলেন, যে কোন ধরনের দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থাকে। এই মেডিকেল ক্যাম্পেইন তারই অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ জনকল্যাণ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, আনুলিয়ার ভাঙন কবলিত এলাকার বেড়িবাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে এখনো কাজ করছে। আগামীতেও বেঁড়িবাধে যে সমস্ত এলাকা ঝুকিপূর্ণ রয়েছে সেসব স্থানে বেড়িবাধ সংস্কারে জনগনের দাবী অনুযায়ী সেনা বাহিনীর সহযোগিতা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানিউন্নয়ন বোর্ড যদি যথাযথ প্রক্রিয়ায় সেনাবাহিনীর কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই করা হবে। সেনাবাহিনী সব সময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।


আরও খবর




দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত