
মোঃ আরিফুল ইসলাম,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী'র সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার সভাপতি কাইউম হোসাইন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি প্রতিষ্ঠান পর্যায়ে এবং ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।





























