
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষন ভাতার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমুল প্রকল্পের প্রশিক্ষন কর্মকর্তা বি এম টুটুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গচন্দ্র মন্ডল।
সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার শ্রীপুর উপজেলা সংগঠক হুমায়ূন বিশ্বাস, নারী উদ্যোক্তা সাদিয়া তাসনীম দোলা, মোছাঃ শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা।
উক্ত অনুষ্ঠানে ৫০জন বিজনেজ ম্যানেজমেন্ট এ্যান্ড ই কমার্স ট্রেডের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সাড়ে ৩শতাধিক মহিলা প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তা, সাংবাদিক, উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





























