
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কৃষক লীগ নেতা কামাল হোসেন কে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। কাসুনামগঞ্জে কৃষকলীগ নেতা কামাল হোসেন গ্রেফতার মাল হোসেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।তিনি উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গেল ২৫ আগষ্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। জামালগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শ.ম কামাল হোসেইন জানান, সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত নাশকতা মামলায় কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।





























