
সোহেল রানা তালতলী প্রতিনিধি.
বরগুনার তালতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সিআইপিআরবি পরিচালিত ভাসা প্রকল্পের আওতায় আঁচল স্কুল পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা বড়বগী ইউনিয়নের তুলাতলী ১টি আঁচল স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আঁচল স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে তাঁর সাথে ছিলেন এরিয়া কো- অর্ডিনেটর দিপিকা দাস, এসিস্ট্যান্ট এমইএল অফিসার আরাফাত হোসেন, আঁচল মেন্টরিংঅফিসার লিপিকা রানী, সুইমসেফ সুপারভাইজার মুরাদহোসেনও আঁচল সুপারভাইজার খাদেমুল মালেক ।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা আঁচল স্কুল কার্যক্রমের প্রশংসা করেন এবং সিআইপিআরবি’র তালতলী প্রজেক্টের স্টাফদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।





























