
পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইন প্ল্যাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপহারের কম্বল বিতরণ করে সংগঠনটি। ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন মায়ের আঁচল আদর্শ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান ও হাফেজ মাওলানা রকি প্রমুখ। ইউএনও মো.বিল্লাল হোসেন বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাগবে সরকার উপহার হিসেবে কম্বল বিতরণ করছে। এরই প্রেক্ষিতে ভয়েস অব পাকুন্দিয়ার মাধ্যমে ওই এলাকার অর্ধ-শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলায় এবছর দুই হাজারের অধিক কম্বল বরাদ্দ এসেছে। যা ইতোমধ্যে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বণ্টন করা হয়েছে। অসহায় শীতার্তদের পাশে সরকারের পাশাপাশি সম্পদশালীদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।





























