
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
চাটমোহর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর উদ্যোগে, উই-ক্যান বাংলাদেশ ও খ্রিস্টান এইড এর সহযোগিতায়, ইউরোপীয় ইউনিউনের অর্থায়নে- ৭ ডিসেম্বর-গতকাল শনিবার, বাঘলবাড়ি কৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়ঃ নারীর অর্থনৈতিক মুক্তিই পারে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে।
বিতর্ক প্রতিযোগিতাটি মডারেট করেন পাবনা জেলা আদিবাসী ছাত্র পরিষদ আহবায়ক অপূর্ব কুমার সিং, বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মানব মুক্তি সংস্থার মনিটরিং অফিসার আহাদুজ্জামান আহাদ, চাটমোহর উপজেলা আদিবাসী কমিটির সভাপতি- কর্ণ কুমার মুরালী ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের ১০ নম্বর গ্রুপের সভাপতি স্বর্ণা মাহাতো, বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করেন- প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়।





























