
মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি:-
আজমিরীগঞ্জে রাতের আঁধারে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি শিরোনামে গত বৃহস্পতিবার দৈনিক আলোকিত সকাল পত্রিকাশ একটি সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলেরই নজর কাড়ে। নড়েচড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রির সহিত জড়িত অসাধুচক্রের লোকজন সজাগ হয়ে হয়ে যায়। এতে করে গত বৃহস্পতিবার ও গত শুক্রবার ট্রলিভর্তি মাটি এনে পৌরসভাধীন বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্তুপ করে রাখতে দেখা যায়নি। উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন নৌ-টার্মিনালের অদূরে কুশিয়ারার কালনী নদীর তীরের সরকারের মালিকাধীন জায়গা থেকে রাতের আঁধারে ও কাক ডাকা ভোরে লোকচক্ষুর আড়ালে মাটি কেটে নগদ টাকায় বিভিন্ন লোকেদের নিকট বিক্রি করছে এলাকার কয়েকটি অসাধুচক্র। আবার সুযোগ বুঝে মাঝেমধ্যে দিনের বেলায়ও মাটি কেটে ট্রলিভর্তি করে এলাকার নানা জায়গায় বিক্রি করছে। নিয়মানুযায়ী সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার কোন বিধান নেই। তবে সরকারি জায়গা থেকে মাটি কাটতে সংশ্লিষ্ট ভূমি প্রশাসনের অনুমোদনের প্রয়োজন হয়। অনুমতি পাওয়ার পর উপ সহকারী ভূমি কর্মকর্তা জায়গা মাপ-ঝোঁক করে দেবে। পর প্রতি ফুট মাটির বিপরীতে রয়েলিটি পরিশোধ করতে হয়। এসব নিয়মনীতির তোয়াক্কা না করে এলাকার একাধিক অসাধুচক্র বেশ কিছুদিন পূর্বে চরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে রাতের আঁধারে ও কাক ডাকা ভোরে উল্লেখিত সরকারি জায়গা থেকে ট্রলিভর্তি করে বসতভিটা নির্মাণ করতে দেখা গেছে। বর্তমানে ওই জায়গা সহ আরও কয়েকটি স্থানে মাটি বিক্রির খবর পাওয়া গেছে। এ ছাড়া সকালবেলা পৌরসভাধীন বাজার সংলগ্ন বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মাটিিভর্তি ট্রলি দিয়ে স্তূপ করে রাখছে মাটি। পর ওই স্থান থেকে বিভিন্ন লোকেদের নিকট বিক্রি করতে দেখা যাচ্ছে। পর শ্রমিক দিয়ে মাটি নিয়ে যাচ্ছে স্ব স্ব গন্হব্যে। প্রতিটি ট্রলিভর্তি মাটি বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়। নদীর তীরের ফসলিজমি থেকে মাটি কাটায় জমির উর্বরতা সহ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এ ছাড়া সরকারের মালিকাধীন জায়গা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে অসাধুচক্রের লোকজন। অপরদিকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।





























