
গজারিয়া থানা পুলিশের উদ্যোগে ২৩ নং মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন গজারিয়া থানার ওসি মাহাবুবুর রহমান।
সভায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক,,ইভটিজিং,বাল্য বিবাহ,যৌতুক ও সম্পতি সংক্রান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ প্রশাসন ও স্হানীয় জন প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে সম্মন্বিত উদ্যোগে গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার পরিদর্শক(তদন্ত)আমিনুল ইসলাম।
সভায় উপস্হিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত তাঁতী, সাধারণ সম্পাদক আহাদ মাস্টার,জাসাস জেলা সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াত ইসলামের গজারিয়া উপজেলার সভাপতি শাহজাহান সরকার। গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহমেদ রতন, মুসা সরকার,
গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদীর ইসলাম বাবু,নজরুল ইসলাম মেম্বার, আশরাফুল আলম সবুজ সরকারসহ স্হানীয় বাসিন্দা।
স্বাগত বক্তব্য রাখেন বাউশিয়া ইউনিয়ন এর বিট অফিসার এস আই মোঃ ফরিদ উদ্দিন।
সভা পরিচালনা করেন এসআই কাউসার মিয়া।





























