
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
কুমিল্লার লাকসামে আজ বৃহস্পতিবার বাদ আসর লাকসাম থানা পুলিশের উদ্যোগে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে।
লাকসাম থানা পুলিশের ওসি তদন্ত ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, মাছ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি নেছার উদ্দিন সুমন, খেলাফত মজলিসের আনোয়ার জাহিদ, নবাব ফয়জুন্নেছা জামে মসজিদের খতিব মাও শহীদুর রহমান, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক কমিশনার ইসমাইল হোসেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মণ চন্দ্র আর্চায্য, উপজেলা বিএনপির যুগ্গ আহবায়ক মাহবুবুর রহমান মানিক, পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, দৈনিক কালবেলা লাকসাম প্রতিনিধি আবুল কালাম, তিহামী গিফটের রাসেল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুজ্জামান পাটোয়ারী, জামায়াতে ইসলাম লাকসাম পৌরসভা সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন, ব্যবসায়ী ইব্রাহিম খলিল, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, এস আই মাসুদ।





























