শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

মুরাদনগর বাজারে ফের চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা

প্রকাশিত:শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ


দুই দিনে চার দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই তৃতীয় দিনের মাথায় আবারও কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর ) দিবাগত রাতে মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে রড সিমেন্টের দোকান মেসার্স ফামিনহা ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের ক্যাশে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা সহ দোকানের সিসি ক্যামেরা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুরাদনগর বাজারে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। বাজারে এভাবে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, বুধবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল মুরাদনগর বাজারের ডি. আর সরকারি উচ্চ মাঠের পূর্ব পাশে রড সিমেন্টের দোকান মেসার্স ফামিনহা ট্রেডার্সের পেছন দিকের টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা সহ সিসি ক্যামেরা ও অন্যান্য মালামাল নিয়ে যায় চোরের দল।

মেসার্স ফামিনহা ট্রেডার্সের মালিক ওমর ফারুক অসুস্থতা জনিত কারনে ঢাকায় চিৎিসা নিতে যাওয়ায় দোকান চালাচ্ছিলেন তারই ভাতিজা কামরুল হাছান। তিনি জানান, দোকানে তিনদিনের ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা ছিল। আজকে পার্টিকে মালের টাকা দেওয়ার কথা ছিল। সকালে এসে দোকান খুলে দেখি আমার দোকানের জিনিসপত্র এলোমেলো ও দোকানের ক্যাশ ভাঙ্গা। দোকানে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকাসহ দোকানের ভিতরের সিসি ক্যামেরা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

মুরাদনগর বাজারের ব্যবসায়ী হোমিওপ্যাথিক ডাক্তর নাজমুস সাকিব তন্ময় বলেন, কিছুদিন পরপরই বাজারে চুরি হচ্ছে। গত কিছুদিন আগে আমার দোকানের গোডাউনে ও আমার পার্শ্ববর্তী স্বর্নের দোকানে চুরি হয়েছে। ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ব্যবসায় পুঁজি খাটিয়ে এখন নিরাপত্তাহিনতায় ভুগছে। সব সময় চুরি হওয়ার আতংকে থাকতে হয়। এব্যপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতগুলো চুরির ঘটনা ঘটার পরও এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। প্রশাসন দ্রুত এব্যাপারে কঠোর পদক্ষেপ না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত নই। থানায় কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও খবর




মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান