
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন অনিয়মের কারনে তিন দোকানীকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে আল মদিনা বেকারীকে ১০হাজার টাকা, মুসলিম মিষ্টি ভান্ডারকে ২হাজার টাকা, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে এক মুদি দোকানদারকে ৩হাজার টাকা জারমানা ও ১৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগীতা করেন মুরাদনগর থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান বলেন, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলেও জানান তিনি।





























