
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
নাঙ্গলকোট সেনা ক্যাম্পের আয়োজনে মেজর তাহসিনের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অভিযান দল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০২৪) রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন অবৈধ অস্ত্রধারী উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট গ্রামের মোঃ বেলালের বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে বেলাল পালিয়ে যায়।
অভিযান পরিচালাকারী দল দীর্ঘ সময় ধরে বেলালের বাড়ীতে অভিযান পরিচালনা করে দুটি লাঠি, একটি চাপাতি, তিনটি ছুরি, বিদেশি মুদ্রা এবং কিছু মেমোরি কার্ড উদ্ধার করে।
অভিযানে অংশগ্রহণ করেন নাঙ্গলকোট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত, ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান ও পুলিশের এস আই ওবাইদুল হক।





























