
নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাসুমুল হক সোহেল ও কবির প্রধান।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১৮ নাট্যকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মাসুমুল হক সোহেল ১৫৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কবির প্রধান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: মেহফুজুর রহমান (১৪৭ ভোট), সহ-সভাপতি: মো. বাবুল (১৮২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক: এ এফ এম ফরহাদ (২০৭ ভোট), দপ্তর সম্পাদক: মোশারফ হোসেন (১২৩ ভোট), আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সম্ভু নাথ সাহা সৈকত (১৮২ ভোট) ও সমাজকল্যাণ সম্পাদক: রনি (১৮৭ ভোট)
নবনির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "আজকের এই বিজয় শুধু আমার নয়, এটি ৩১৮ নাট্যকর্মীর বিজয়। আমি সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের কল্যাণে একটি ফান্ড গঠন করবো, যাতে করে অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানো সম্ভব হয়।"
নাট্যকর্মীদের এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।





























