শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও জুলাই-যোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম “জুলাই স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের হাজীগঞ্জ এলাকায় রেলওয়ের জমিতে স্থাপিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ড. নজরুল বলেন, “স্থানীয়ভাবে নানান ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলা, ভয়াবহ হত্যাকাণ্ড, চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ের সময় আপনারা ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিরোধ করা সম্ভব।” তিনি বলেন, “সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইনশাল্লাহ প্রশাসন আপনাদের পাশে থাকবে।”
তিনি জানান, জুলাই আন্দোলনে গণহত্যার বিচারে কোনো গাফিলতি থাকবে না। “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার পূর্ণ গতিতে এগোচ্ছে। আমি বিশ্বাস করি, আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের এসপির সঙ্গে কথা হয়েছে। পুলিশকে অনুরোধ করেছি, ৫ আগস্টের আগে আন্দোলন-সংশ্লিষ্ট মামলাগুলোর চার্জশিট দাখিল করতে। এসপি জানিয়েছেন, অনেক মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে।” প্রয়োজনে দ্রুত বিচার আইনে অপরাধীদের বিচার করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। তারা উদ্দেশ্যহীনভাবে প্রাণ দেননি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়বো।”
আদিলুর রহমান খান জানান, “ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হিসেবে গণভবনকে গড়ে তোলার কাজ চলছে। ওই ঠিকানায় মানুষ দেখতে পারবে কীভাবে ফ্যাসিস্টরা নির্যাতন চালিয়েছে।” তিনি বলেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে দেশে ফ্যাসিস্ট, মুজিববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেই সংগ্রামে বহু মানুষ গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। এখন সময় ঐক্য ধরে রাখার।”
অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শহীদ স্কুলছাত্র মোহাম্মদ আদিলের মা আয়েশা আক্তার ছেলের হত্যার বিচার ও শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় আন্দোলনের স্মৃতিচিহ্ন হিসেবে একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট ২০২৪ সালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় ছাত্রনেত্রী ফারহানা মানিক মুনা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। পরে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। উপদেষ্টারা জানান, এটি দেশের প্রথম “জুলাই স্মৃতিস্তম্ভ”। দেশের আরও কয়েকটি জেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান