শিরোনাম
পরিবর্তিত অপরাধ দমনে পুলিশকে আধুনিক হওয়ার তাগিদ আইজিপির পত্নীতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধা রেজিস্ট্রার অফিসে সংস্কার জরুরি: জনবল সংকট,প্রাচীর নির্মাণ ও বসার জায়গার তীব্র সংকট ‎ লাকসামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে জামায়াত নেতা জেলা অফিসে টাকা না দিলে হয়না সমবায় নিবন্ধন-উপজেলা কর্মকর্তা জামালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১ নাঙ্গলকোটে হামলা,ভাঙচুরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ রাজশাহীতে র‍্যাবের জালে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য, সরঞ্জাম উদ্ধার চাটখিলে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বুধবার ০৮ এপ্রিল ২০২৬
বুধবার ০৮ এপ্রিল ২০২৬

রাজশাহীতে বিএনপি নেতার জামিন পরবর্তী হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার খরবোনা নদীর ধার বসতিতে এক ভ্যান চালকের বাড়িতে ভয়াবহ হামলা, লুটপাট ও অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

র‍্যাবের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সৈকত পারভেজ জামিনে মুক্তি পেয়েই এই তাণ্ডব চালিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।

৭ এপ্রিল (মঙ্গলবার) রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ভ্যান চালক মো. মুস্তাকিন জানান, গত রবিবার (৫ এপ্রিল ২০২৬) কারাগার থেকে জামিনে মুক্তি পান সৈকত পারভেজ। জেল থেকে বেরিয়েই তিনি তার সহযোগী মো. আলীসহ প্রায় ৩৫-৪০ জন অস্ত্রধারী নিয়ে এলাকায় মহড়া দেন। মুস্তাকিনের ভাই আলামিন আগে তাদের সাথে চলাফেরা করলেও বর্তমানে সৎ পথে মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাকে পুনরায় মাদক ব্যবসায় জড়াতে চাপ দেন সৈকত ও আলী। এতে রাজি না হওয়ায় এবং দাবিকৃত ১০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয়।

ভুক্তভোগীর লিখিত বক্তব্য অনুযায়ী, রবিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সৈকত বাহিনী মুস্তাকিনের বাড়িতে হামলা চালায়। প্রধান ফটক কুপিয়ে ভেতরে ঢুকতে না পেরে দেয়াল টপকে তারা ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা বাড়িতে থাকা একটি সুজুকি জিকসার মোটরসাইকেল কুপিয়ে তছনছ করে।

​সবচেয়ে অমানবিক বিষয় হলো, সৈকতের নির্দেশে তার সহযোগী আলী মুস্তাকিনের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমীনকে লাথি ও ঘুষি মেরে আহত করে। পরে আলমারি ভেঙে বিয়ের দেড় ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা), একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং ঘর থেকে ৪০ জোড়া কবুতর লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, দিবাগত রাত ৩টার দিকে মুস্তাকিনের পিতার গোয়াইল ঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ হাজার টাকা মূল্যের দুটি ছাগলও ছিনিয়ে নেয় তারা।

​ভুক্তভোগী মুস্তাকিন অভিযোগ করেন, হামলার সময় তিনি ৯৯৯-এ দুবার ফোন করেন। ৯৯৯ থেকে বোয়ালিয়া থানার ডিউটি অফিসারের সাথে কথা বলতে বলা হয়। তিনি আটবার ডিউটি অফিসারকে ফোন দিলেও পুলিশ ফোন রিসিভ করেনি।

বোসপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থল মাত্র ৩-৪ মিনিটের পথ হলেও পুলিশ আসতে সময় নেয় ৪০ মিনিট। ততক্ষণে হামলাকারীরা সব লুট করে পালিয়ে যায়।

হামলায় আহত অন্তঃসত্ত্বা স্ত্রী শারমীনকে সোমবার সকালে গোপনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুস্তাকিন ও তার ভাই আলামিনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।


আরও খবর




পরিবর্তিত অপরাধ দমনে পুলিশকে আধুনিক হওয়ার তাগিদ আইজিপির

পত্নীতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধা রেজিস্ট্রার অফিসে সংস্কার জরুরি: জনবল সংকট,প্রাচীর নির্মাণ ও বসার জায়গার তীব্র সংকট ‎

লাকসামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে জামায়াত নেতা

জেলা অফিসে টাকা না দিলে হয়না সমবায় নিবন্ধন-উপজেলা কর্মকর্তা

জামালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১

আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি

নাঙ্গলকোটে হামলা,ভাঙচুরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ব্যবসায়ী সোহাগ অপহরণের পর মোবাইল ডেটা দিয়ে ব্ল্যাকমেইল: মূলহোতা জিতুসহ চক্র সক্রিয়

পঞ্চগড়ে বিএনপি নেতাকে মারধর ও শারীরিক হেনস্থার ঘটনায় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহীতে র‍্যাবের জালে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য, সরঞ্জাম উদ্ধার

রাণীনগরে অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানি তেল

চাটখিলে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল