শিরোনাম
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য

প্রকাশিত:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য


পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর জন্য সেটি হয়েছে বাড়তি দুশ্চিন্তার কারণ। বোর্ডের নিয়মে প্রবেশপত্র বিতরণে কোনো ফি নেই। তবুও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নানা অজুহাতে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে।


শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণের সময়ই বোর্ড নির্ধারিত পরীক্ষা ফি, কেন্দ্র ফি ও ব্যবহারিক পরীক্ষার ফি আদায় করা হয়েছে। সঙ্গে সেসময় অতিরিক্ত টাকাও আদায় করা হয়েছিল। এরপরও প্রবেশপত্র নিতে গিয়ে ‘কেন্দ্র খরচ’, ‘পরিচালনা ব্যয়’, ‘শিক্ষকদের যাতায়াত খরচ’ ও অন্যান্য আনুষঙ্গিক কারণ দেখিয়ে টাকা আদায় করা হয়েছে।


পরীক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে জানা গেছে, উপজেলার মৌডুবি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রবেশপত্র বিতরণে ১১০০, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১০০০, ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় ১০০০, কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০০০, টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১২০০, চরমোন্তাজ আব্দুল ছত্তার স্কুল অ্যান্ড কলেজে ১০০০, রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ১০০০ করে নেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানেও প্রায় একইভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ১০০-২০০ টাকা কম নেওয়া হয়েছে। 


কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বশার বলেন, ‘আগে কেন্দ্র ছিল একটি। এখন কারিগরিসহ কেন্দ্র হয়েছে ছয়টি। কেন্দ্র খরচের জন্য কেন্দ্র সচিবদের মিটিংয়ে নির্ধারণ করা হয়েছে নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে এক হাজার এবং অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ৮০০ টাকা। আমরা সেভাবেই আদায় করেছি। এক টাকাও বেশি নেইনি।’ 


ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সাজেদা বেগম বলেন, ‘আমরা ফরম পূরণের সময় কেন্দ্র ফি নেইনি, এখন নিচ্ছি। এখন এডমিটের টাকা নিচ্ছি, ওটা কেন্দ্রের খরচ। নিয়মিতদের কাছ থেকে এক হাজার এবং অনিয়মিতদের কাছ থেকে ৮০০ টাকা।’ 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার ১১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৩৪ জন, ১১টি মাদ্রাসা থেকে ৫৩০ জন এবং তিনটি ভকেশনাল শাখা থেকে ৯৬ জনসহ মোট এক হাজার ৩৬০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ক্যালকুলেটারের হিসাবে, যদি প্রতিজনের কাছ থেকে সর্বনিম্ন ৮০০ টাকা করেও আদায় করা হয়, তাহলে মোট অর্থ দাঁড়ায় প্রায় ১০ লাখ ৮৮ হাজার টাকা। এত অর্থ আদায় নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে, এই টাকা কোথায় যাচ্ছে এবং এর ভাগ কারা পাচ্ছে?


খোঁজ নিয়ে জানা গেছে, ফরম পূরণের সময়ই কেন্দ্র ফি আদায় করা হয়েছে। কিন্তু এখন সেই কেন্দ্র ফি’র নামেই প্রবেশপত্র বিতরণের সময় আবারও অর্থ আদায় করা হচ্ছে। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, ‘অনেক প্রতিষ্ঠান হয়তো ফরম পূরণের সময় খরচ হয়ে যাবে ভেবে কেন্দ্র ফি নেয়নি। তারা এখন কেন্দ্র ফি নিচ্ছে। তবে প্রবেশপত্র বিতরণের সময় টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।’ 


তবে পরীক্ষার্থীরা বলছেন, ‘তারা ফরম পূরণের সময়ই কেন্দ্র ফিসহ নির্ধারিত টাকার চেয়েও অতিরিক্ত টাকা দিয়েছিলেন।’ 


রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্বে থাকা পটুয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আকরাম হোসেন খান বলেন, ‘দুর্গম এলাকা হিসেবে রাঙ্গাবালীতে কেন্দ্র পরিচালনা ব্যয় কিছুটা বেশি হয়। কেন্দ্র সচিবদের সঙ্গে মিটিং হয়েছিল। তখন তারা বলেছেন, ‘কেন্দ্র পরিচালনা ফি ৫০০-৫৫০ টাকা, এতে হয় না। তবে এত বেশি টাকা নেওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’



#..........



আরও খবর




বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

‘নারীদের জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

যানজট নিরসনে রাজধানীতে বসছে ৫০ আধুনিক সিগন্যাল বাতি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ

কুমিল্লার সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

বিসিবি নির্বাচনে কি ফের সভাপতি হচ্ছেন তামিম?

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ

পাম্পে কমছে অপেক্ষা, ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলছেও কম

‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

‎গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

আজমিরীগঞ্জে কম দামে ধান বিক্রি করে চরম আর্থিক চাপে কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ গ্রাম নিয়ে 'বরিশল ইউনিয়ন' গঠন বিষয়ে গণশুনানি করলেন জেলা প্রশাসক

খিলগাঁও থানার শীর্ষ সন্ত্রাসী শুটার তারিফ গ্রেফতার

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

‎১৫ বছর ধরে বন্ধ কুপতলা রেলস্টেশন,রেলসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

রামুতে ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

গোপাল বাবু মোড়—লামার উন্নয়নের গলায় ফাঁস!

ঘাটাইলে সাংবাদিকদের সাথে নিবার্হী অফিসার এর মতবিনিময় সভা