
মো: ফখর উদ্দিন,নোয়াখালী
সেনবাগের কৃতিসন্তান নোয়াখালী জজ আদালতের আইনজীবী,মোহাম্মদ সামছুল আলম শাফী সম্প্রতি নোয়াখালী জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় উপজেলা প্রেসক্লাব, সেনবাগ এর উদ্যোগে শনিবার বাদ মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সামছুল আলম শাফী।
বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।কার্যনির্বাহী সদস্য ও এম.এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সহ-সভাপতি, মোহাম্মদ হারুন,মোহাম্মদ ফখর উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ারুল হক,আমির হোসেন লিটন,অর্থ সম্পাদক আবু জাহের জুয়েল,দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হারুন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল খালেক ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ,হেলাল উদ্দিন,মোস্তফা পাটোয়ারী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।





























