শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

সরকারি জমিতে ভবন নির্মাণের সংবাদ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থায়ী ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভি ও দৈনিক জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান (৪৮)। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মারুফ জনৈক প্রবাসী এবিএম সিদ্দিক কর্তৃক সরকারি জায়গায় অবৈধভাবে ইমারত নির্মাণের অভিযোগে সরজমিনে সংবাদ সংগ্রহের জন্য যায়। এ সময় স্থানীয় প্রভাবশালী মৃত মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (টিটু) (৫০) ও সুরিহারা পাইকুড়া গ্রামের মো. আব্দুল মান্নানের (মান্না) ছেলে এবং সরকারি জমিতে অবৈধ নির্মাণাধীন ভবনের সাইড ম্যনেজার মোঃ মজনু মিয়ার (৩০) নেতৃত্বে ৫–৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে তাকে তিন ঘণ্টা আটক করে রাখে। হামলাকারীরা তার সংবাদ সংগ্রহের ক্যামেরা, ব্যক্তিগত মোবাইল ফোন, তিন ফর্দের স্ট্যাম্পে সই ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা সাংবাদিক মারুফের মাথায়, চোখে আঘাত করে রক্তাক্ত করে এবং সরকারি জমি দখলের ভিডিও ফুটেজ মুছে ফেলে মামলা না করার জন্য হুমকি দেয়। 


পরে রাত ৮টার দিকে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়।


সাংবাদিক মারুফুর রহমান জানান, “প্রায় এক যুগ আগে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। হামলার পর আমার অবস্থা আরও নাজুক হয়ে গেছে।” তিনি আরও উল্লেখ করেন, "সরকারি জমি বেদখল হচ্ছে অথচ প্রশাসনের আমি কোন সহযোগিতা পাচ্ছি না। ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও  এখনও মামলা (এফআইআর) নথিভুক্ত হয়নি। এছাড়াও অভিযুক্তরা বুক ফুলিয়ে প্রশাসনের নাকের ডগায় ঘুরছে।”


এই ঘটনায় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন সাংবাদিকদের বলেন, “বাদীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


শেরপুরের সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসন কার্যকরী ভূমিকা গ্রহণ না করলে শেরপুরের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ার দিয়েছেন। 


আরও খবর




ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার