শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি বেশি হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি বেশি হবে। তিনি জোর দিয়ে বলেন, "আমাদের সম্পর্ক নষ্ট হলে তারা আমাদের চেয়ে বেশি সমস্যায় পড়বে।"  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।  

সাখাওয়াত হোসেন বলেন, "ভারত একটি বড় দেশ, আর আমরা তার ছোট প্রতিবেশী। ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনীতিক অযথা উত্তেজনা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনে সুবিধা নেওয়া হতে পারে। কিন্তু এই ধরণের কাজ ভালো ফল বয়ে আনবে না।"  

তিনি বলেন, "যদি তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তবে এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে পড়বে। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশকে অশান্ত করলে ভারতও শান্তিতে থাকবে না।"  

তিনি বলেন, "প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়া উচিত। দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হলে উভয় দেশেই সমস্যা দেখা দেবে। তবে ভারতের ক্ষতি তুলনামূলক বেশি হবে।"

গার্মেন্টস খাতে অসন্তোষ নিয়ে প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, "গার্মেন্টস খাতের বর্তমান সংকটের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শ্রমিকদের ওপর দোষ চাপালে হবে না। অনেক কারখানার মালিক ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়ে পলাতক হয়েছেন। এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।" 

নদী রক্ষা এবং দূষণ প্রতিরোধে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, "নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এগুলো উচ্ছেদ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়। তবে আমরা জনগণের স্বার্থে সঠিক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।"  

বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শনকালে তিনি জানান, সময়মতো কাজ শেষ করতে বাধা দূর করা জরুরি। তিনি বলেন, "আমাদের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরণের বাধা মেনে নেওয়া হবে না।"  

শীতলক্ষ্যার তীরবর্তী মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ না করে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ছাউনি নির্মাণ করা হবে। কোনোভাবেই তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না।"  

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএ'র পরিচালক আরিফ উদ্দিন, চীফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ। 




আরও খবর




"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান